গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর। ২রা সেপ্টেম্বর মঙ্গলবার ধান জমিতে কীটনাশক দিতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিঁদুরিয়া গ্ৰামে র যুবকের। বুধবার ওই মৃত যুবক সরোজ পয়ড়্যা (৩৩)র পরিবারে গিয়ে ত্রাণ সামগ্রী ত্রিপল, খাদ্য সামগ্রী, কম্বল ,কাপড়়,ধুতি ,গেঞ্জি ,ছোটদের জামা কাপড়, এগরা-১ পঞ্চায়েত সমিতির পক্ষে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এগরা -১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রভুপাদ দাস, ডিজাস্টার
ম্যানেজমেন্টের অফিসার, স্থানীয় সাহাড়া পঞ্চায়েত প্রধান শান্তিলতা দাসসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। সকলেই মৃত যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রভুপাদ বাবু জানান গ্রাম পঞ্চায়েত থেকে সমব্যাথী প্রকল্পের ২০০০ টাকা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দুর্ঘটনাজনিত ২,০০০০০ টাকা যাতে দ্রুত পায় তার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। প্রভুপাদ বাবু দুঃখের সঙ্গে জানান পরিবারের দুই ছেলের একজন আগেই মারা গেছে ক্যান্সারে, আর একজন মারা গেলেন বাজ পড়ে ।পরিবারে থাকলেন মৃত সরোজ বাবুর বাবা-মা, স্ত্রী,৫ বছরের এক ছেলে।