প্রকাশ কর: দৈনিক আবেশ ভূমি ডেস্ক: মেদিনীপুর পূর্ব-পশ্চিম। আম্ফান দূর্যোগ ও জোড়া নিম্নচাপের ঝড়বৃষ্টি’ তে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। বিশেষ করে কাঁথি ও এগরা মহকুমা’র বিভিন্ন গ্রামীণ রাস্তা ও রাজ্য সড়ক খানাখন্দের রূপ পেয়েছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনা, বাংলা সড়ক যোজনা, গ্রামীণ রাস্তা, রাজ্য ও জেলা সড়ক,ঢালাই রাস্তা সহ সব রাস্তার কঙ্কালসার চেহারা ফুটে উঠেছে। পটাশপুর-১ কনকপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তা,এগরা পৌরসভার হরিপুর যাওয়ার রাস্তা,এগরা-২এর ভবানীচক – পাহাড়পুর রাস্তা,কাঁথি-৩ এর লোকাল বোর্ড – নীলপুর রাস্তা, বনমালীচট্টা হাইস্কুল যাওয়ার রাস্তা,দেশপ্রাণ ব্লকের চালতি ভবানী মোড় থেকে

দারুয়া হাসপাতাল যাওয়ার রাস্তা,উত্তর দুরমুঠ- গোটসাউড়ী রাস্তা,গোটসাউড়ী – জামুয়াশঙ্করপুর রাস্তা,দুরমুঠ গারুপাড়া- কিষানমান্ডি মোড় রাস্তা,দারিয়াপুর অঞ্চলের ছুতারমোড়- বাঁকীপুট, দুরমুঠ কেশরিয়া বাঁধ,মুণ্ডপাড়া – নামালডিহা বাজার পর্যন্ত রাস্তা সহ প্রায় সব গ্রামীণ রাস্তা’র দফারফা অবস্থা। ত্রিস্তর পঞ্চায়েত, প্রশাসন, পূর্ত ও সড়ক দপ্তর সহ কোন প্রশাসনিক দপ্তরে গ্রামীণ রাস্তা মেরামতীর তৎপরতা ছোখে পড়ে না।অনুদান, খেলা,মেলা,মোচ্ছব, ক্লাবে ক্লাবে

অনুদান সবই পাইয়ে দেওয়ার রাজনীতি’র নামে ভোটব্যাঙ্ক পরিপুষ্ট করার সুবিধাবাদী নীতির নামান্তর। নতুন সরকারী সম্পদ তৈরী করা তো দূরের কথা পুরাতন রাস্তা-ঘাট,স্বাস্হ্য পরি কাঠামো, সেতু,যোগাযোগ ব্যবস্হা,শিক্ষা প্রতিষ্ঠান সমূহ রক্ষণাবেক্ষণ করার জন্য কোন সরকারী ব্যয়বরাদ্দ নেই বললেই চলে। করোনা মহামারী নিয়ে মানুষ বিপর্যস্ত ও কর্মহীন। গোদের উপর বিষফোঁড়া’র মত গ্রামীণ যোগাযোগ ব্যবস্হায় বিপর্যয় জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। অবিলম্বে গ্রামীণ সড়ক ও রাস্তা সহ রাজ্য ও জেলা সড়ক অাশু মেরামতের দাবী জানিয়ে রাজ্য সরকারের মুখ্য সচিব কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। তিনি আরও বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি ও পাইয়ে দেওয়ার রাজনীতি সহ কেন্দ্রীয় সরকারের কর্পোরেট তোষণ অভিমুখের ফলে অাজ দেশ ও রাজ্যের অর্থনীতি পুরোপুরি দেউলিয়া।