
দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।। আজ বৃহস্পতিবার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী তাঁর সাতমাইল দলীয় কার্যালয়ে রাজ্যজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও” এই দলীয় কর্মসূচি ঘিরে প্রতি মহকুমা শাসকের কার্যালয়ে শুক্রবার যে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি আছে তা নিয়ে এক বৈকালিক সাংবাদিক সম্মেলন করেন। পূর্ব ঘোষিত এই সম্মেলনে তিনি বলেন আগামীকাল এগরা ও কাঁথি মহকুমা শাসক কার্যালয়ে এই কর্মসূচিতে মহকুমার দলীয় সমর্থকগণ অংশ নেবেন। বাংলায় যে রাজনৈতিক হিংসা, দুর্নীতি, স্বজনপোষণ, বিজেপি কর্মীদের হত্যা, মিথ্যে মামলায় জড়িয়ে হায়রানের প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে এখানে ও এস ডি ও অফিসের বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। অতি মারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিতি সীমিত করা হচ্ছে। কারণ যে হারে সংক্রমণ বাড়ছে সেই সংক্রমণ প্রতিরোধে সহযোগিতার কথা মাথায় রেখে উপস্থিতির সীমিত করা হচ্ছে। কালকের কর্মসূচিতে তিনি থাকবেন এগরা মহাকুমায় কাঁথিতে থাকছেন রাজ্য কমিটির সদস্য অনুপম মল্লিক । কর্মসূচিতে তিনি সাংবাদিকদের উপস্থিত থাকার আহবান জানান। কনফারেন্সে জেলা সভাপতি অনুপ চক্রবর্তীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কৌশিক মন্ডল, এগরা পূর্ব মণ্ডল সভাপতি রাধা গোবিন্দ দাস প্রমুখ।
