গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                         বৃহস্পতিবার এগরা -১এর সাহাড়া পঞ্চায়েতে সুবর্ণরেখার জলে প্লাবিত সাহাড়া, চকমুরারী, আলিপুর প্রভৃতি মৌজার প্রায় ৩০০কে ত্রাণ বিতরণ করা হয়।পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য তথা জেলা টেলিটাওয়ার কর্মচারী সংগঠন সভাপতি উত্তম বারিক চাল ,ডাল, মুড়ি ,সোয়া বিন প্রভৃতি খাদ‍্য সামগ্ৰীর প‍্যাকেট তুলে দেন।

    উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রভুপদ দাস, সাহাড়া পঞ্চায়েত প্রধান শান্তিলতা দাস, উপপ্রধান মিলন দে, জেলা পরিষদ সদস্যা অঞ্জনা বিশাল, টেলিটাওয়ার কর্মচারী সংগঠনের মহকুমা সভাপতি সেখ সুরজ আলী, পঞ্চায়েত সদস্য স্বপন দণ্ডপাট, অবীনাশ পাত্র, প্রভাত জানা, রামদুলাল মাইতি, অপু দে , লালু প্রধান প্রমুখ।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *