গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                                     ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার এগরা -২ এর তাজপুর সংলগ্ন মল্লিকপুর জগদ্ধাত্রী মন্দির কাছে আসীম গিরি (৬০) নামে এক সাইকেল আরোহীকে চাপা দেয় সিমেন্ট বোঝাই লরি, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রত‍্যক্ষদর্শী থেকে জানা যায় অসীম বাবু তার মুদি দোকানের জন্য বিড়ি আনতে মল্লিকপুর যাচ্ছিলেন। তাজপুর স্ট্যান্ড থেকে বেতা রাস্তা ধরে সাইকেলে যাবার সময় পেছন থেকে তাজপুর থেকে বেতাগামীএকটি সিমেন্ট বোঝাই লরি তার সাইকেলের পেছনে ধাক্কা মারে। তিনি সাইকেল থেকে ছিটকে পড়লে

    গাড়ি তার মাথা পিসে দিয়ে চলে যায়।ঘটনা স্থলেই তার মৃত্যু হয়, স্থানীয়রা পথ আবরোধ করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে অবরোধ সরিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। খুনি গাড়িটি আটক করে। মৃত অসীমের বাড়ি মঞ্জুশ্রী পঞ্চায়েতের বারানিধি গ্ৰামে। অসীম বাবু পেশায় ছাগল পালক, সম্প্রতি কয়েক মাস একটি মুদি দোকান করেছেন। দোকানের জন্য বিড়ি আনতে গিয়ে এমন বিপত্তি। বাড়িতে স্ত্রী, দুই বিবাহিত মেয়ে ও দুই ছেলে বর্তমান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *