প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেস্ক: মেদিনীপুর পূর্ব-পশ্চিম।।                                   বৃষ্টি নামলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে এক কিলোমিটার দীর্ঘ এইকাঁচা রাস্তা।বিপাকে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ধূসুর্দ্দা উত্তর পাড়ার বাসিন্দারা। রাস্তা পাকা না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন গ্ৰামবাসি।পটাশপুর -২এর শ্রীরামপুর পঞ্চায়েতের ধুসুরদা উত্তরপাড়ার গোপাল রানার বাড়ি থেকে ইড়দা বড়ার পর্যন্ত

    প্রায় এক কিলোমিটার রাস্তা আর অপরটি হলো শ্রীপতি বেরার বাড়ি থেকে তপন জানার বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পুরোটাই কাঁচা। বর্ষা নামলেই ওই রাস্তার হাল বেহাল হয়ে পড়ে। কাদা পেরিয়ে স্থানীয় বাসিন্দাদের যেতে হয় স্কুল-কলেজ বাজারে। কাদার কারণে কখনো সাইকেল’কে কাঁধে নিয়ে রাস্তা পেরোতে হয়, পেরোতে গেলে পা স্লীপ করে আছাড় ও খেতে হয়।কাদার কারণে এই গ্রামে যেতে চান না গৃহ শিক্ষক ও চিকিৎসকরা। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার সময় পা পিছলে পড়ে ভিজে যায় ইউনিফর্ম, জাওয়া হয়না স্কুলে। স্কুল ও টিউশন যেতে চায়না ছোট ছোট বাচ্চারা। মায়েদের বাড়ির কাজ ফেলে বাচ্চাদের কোলে নিয়ে স্কুলে

      ও টিউশনে ছেড়ে আসতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তার হাল না ফেরায় ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী।যদিও এই বিষয়ে পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘনঘন বৃষ্টি হচ্ছে তার জন্য রাস্তার কাজ করতে পারছেনা।রাস্তা

        স্কীমে আছে শিগগির ওই দুটি রাস্তা হয়ে যাবে। আমরা প্রায় সব রাস্তার কাজ করে ফেলেছি, এই দুটি রাস্তা বাকি, তাড়াতাড়ি এই রাস্তার কাজ শুরু করা হবে।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *