প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেক্স : মেদিনীপুর পূর্ব-পশ্চিম।।                            শুক্রবার বিজেপির পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচাও অভিযান রাজ‍্যের সঙ্গে এগরা ও কাঁথি মহকুমায় অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে কাঁথিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তথা জোনাল অবজারভার অনুপম মল্লিক,রাজ্য কমিটির সদস্য তথা জেলা অবজারভার মলয় সিনহা,

    জেলা আমন্ত্রিত সদস্য অমলেন্দু পাহাড়ি ও কমলেন্দু পাহাড়ি, জেলা সহ সভাপতি রমাকান্ত প্রধান,বুলুরানী করন,মৌমিতা বেরা, জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র ও তাপস দোলুই, জেলার তিন সম্পাদক নবীন প্রধান, কল্লোল কর, শান্তি রঞ্জন জানা ও চার মণ্ডল সভাপতি বিদেশ বসু মাইতি,বিমান জানা,তারাশঙ্কর মান্না, নিলেশ মন্ডল। এছাড়া মহিলা মোর্চা ও যুব মোর্চার নেতৃত্বগন ও কর্মী সমর্থক গন।এগরা মহকুমা শাসকের কাছে বিক্ষোভ কর্মসূচি তে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা সম্পাদক কৌশিক মন্ডল, পটাশপুর ও এগরা বিধানসভার সমস্ত মন্ডল সভাপতিগণ।

      নেতৃত্বগন বক্তব্যে জানান বাংলায় যে রাজনৈতিক হিংসা, দুর্নীতি, স্বজনপোষণ ,বিজেপি কর্মীদের হত্যা, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি দেওয়া হচ্ছে।এতে শাসক দলের অঙ্গুলীহেলনে এক শ্রেণীর পুলিশ ও প্রশাসনিক আধিকারিক কাজ করে যাচ্ছে যা নিন্দনীয়। প্রশাসনের একটি অসাধু চক্র আম্ফান দুর্নীতিকে মদত দিয়ে চরম স্বজন পোষণ করেছে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করেছে। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, বিজেপি সেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এমন কর্মসূচি গ্ৰহণ করেছে।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *