
গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।। আজ কাঁথি দেশপ্রান ব্লক তৃণমূলের পক্ষ থেকে সরদা অঞ্চল পার্টি অফিসের সামনে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতের বর্ষীয়ান রাজনৈতিক ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের স্মরণ সভায় অনুষ্ঠিত হয়। তাঁর ছবি তে মাল্যদান ও ১মিনিট
নিরবতা পালনে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, উপস্থিত ছিলেন দেশপ্রান ব্লক তৃণমূলের সভাপতি বিরাজকান্তি গুড়িয়া ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পুলিনবিহারী নায়ক মুখ। সকলেই বক্তব্যে প্রয়াত প্রাক্তণ রাষ্ট্র নায়কের বর্ণময় কর্মজীবন নিয়ে স্মৃতি চারণা করেন।

