
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠন পটাশপুর-২ ইউনিট আয়োজিত শিক্ষক দিবস উদযাপন হয় শনিবার বাগমারী নারী কল্যাণ শিক্ষা সদনে। মঙ্গলদীপ জ্বেলে ও রাষ্ট্রনায়ক শিক্ষাবিদ দার্শনিক ড:সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদানে অনুষ্ঠানের শুভসূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী বিধায়ক জ্যোতির্ময় কর, ছিলেন জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ তথা দলের ব্লক সভাপতি মৃণাল কান্তি দাস, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা মাইতি , শ্রীরামপুর পঞ্চায়েত প্রধান গৌতম জানা ও উপপ্রধান ডা: দীলিপ রায়, এগরা মহকুমা তৃণমূল সমবায় সেলের সভাপতি গোলোকেশ নন্দ গোস্বামী, যুবনেতা ও সমাজসেবী মানস রায়, সংগঠনের মহকুমা সভাপতি কনক কান্তি দাস প্রমুখ। উপস্থিত সকলে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ও সদ্য প্রয়াত দেশের ত্রয়োদশ


