গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                                       ৫ই সেপ্টেম্বর শনিবার এগরা সারাদা শশিভূষণ কলেজে প্রাক্তন রাষ্ট্রনায়ক ও শিক্ষক দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের ১৩৩ তম জন্মদিন উদযাপিত হয়। উপস্থিত অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষা কর্মীগণকে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় ।অধ্যাপক ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। মঙ্গলদীপ জ্বেলে অনুষ্ঠানের শুভসূচনা করেন কলেজ অধ্যক্ষ ডঃ দীপক কুমার তামিলি।সঙ্গে আই কিউ এ সি অধ্যাপক ড:আলয়চাঁদ বিশ্বাস, স্টাফ কাউন্সিলরের সেক্রেটারি ডঃ দীপক বিশাই ,মানিক পতি, প্রধান করণিক দেবাশীষ ত্রিপাঠী, শিক্ষাকর্মী উদয় পাল প্রমুখ। ছাত্র সংসদের সদস্য সদস্যা সমগ্র অনুষ্ঠানটি উপস্থিত থেকে অনুষ্ঠানটিতে আলাদা মাত্রা দান করে। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় ছাত্রনেতা পিকু জানা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *