
গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।. আজ ৫ ই সেপ্টেম্বর শনিবার, পটাশপুর -২এর খাড় হাই স্কুলে ড: সর্বপল্লী রাধাকৃষ্ণাণের ১৩৩ তম জন্মদিন উদযাপিত হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের উপস্থিতিতে দিনটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন প্রধান, উত্তম কুমার পাত্র, কিশোর কুমার হাজরা, বিশ্বজিৎ মান্না প্রমুখ। পরিশেষে প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা এই মহান ব্যক্তিত্বের বর্ণোজ্জ্বোল কর্ম জীবনের নানান দিক আলোচনা করে তা শিক্ষকদের কতটা অনুপ্রাণিত করে সে বিষয়ে সবিস্তারে আলোচনা করেন। করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীপন্ডা।

