গৌরীশংকর মহাপাত্র এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।।                                                শিক্ষক দিবসে এগরা উই কেয়ার স্বেচ্ছা সেবী সংস্থা এগরা ও কাঁথি দুই মহকুমার ২৫শিক্ষক কে সম্বর্ধনা জ্ঞাপন করে।শিক্ষক দের মধ্যে এগরা সারদা শশিভূষণ কলেজের অধ‍্যাপক দেবাশীষ সাহা, শ্রীরামপুর  হারপ্রসাদ  উচ্চতর  বিদ্যালয়ের গণিত শিক্ষক  কবি মানস  কুমার মাইতি, চিত্র শিল্পী ও শিক্ষক সোমনাথ তামিলী,বৈতা মহেন্দ্র নাথ উচ্চতর বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আশিষ দাস মহামাত্র, কেঁউটগেরিয়া  বিদ‍্যাসাগর বিদ্যালয়ের শিক্ষক অমিত দে, এগরা আকলাবাদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শরদিন্দু দাস। এছাড়াও সম্মাননা তুলে  শিক্ষক নবগোপাল প্রধান মহাশয়, শিক্ষিকা মহুয়া মান্না , শিল্পী সাহা ও তপতী মিশ্র সহ ২৫ বিশিষ্ট শিক্ষক শিক্ষিকার হাতে। প্রত্যেকে সংস্থার এই উদ্যোগ র প্রশংসা করেন। শিক্ষক সম্রাট দাস বলেন আজ এই দিন টি আমাদের মতো শিক্ষকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। করোনা পরিস্থিতি তে এই বিশেষ দিনে উই কেয়ারের এই সম্মাননা আনন্দের। সংস্থা র সহ সভাপতি সুভাষ নন্দ জানান শিক্ষকরা সমাজের মেরুদন্ড । সমস্ত মানবিক কাজে  ইনারা আমাদের পাশে থেকেছেন বরাবর। আমার পরিবারের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষক কে প্রনাম।সংস্থার সভাপতি উজ্জয়িনী ব্যানার্জী বলেন কয়েকদিন আগেই আমরা একজন মানবদরদী শিক্ষক দেশের ‌ প্রাক্তন ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রনব মুখার্জী কে হারিয়েছি ,এছাড়াও করোনা প্রান কেড়েছে অনেক শিক্ষক শিক্ষকার। এই শিক্ষক দিবসে আমাদের পরিবারের পক্ষে ওনাদের স্মরণে রইল বিনম্র শ্রদ্ধা ও প্রনাম। তিনি অনুষ্ঠানে উপস্থিত ও সকল সহযোগীকে ধন্যবাদ জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *