দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি:পূর্ব মেদনীপুর।                                                         ৫ই সেপ্টেম্বর মহান শিক্ষক দিবসে পটাশপুর থানা ভিলেজ পুলিশের পক্ষে একগুচ্ছ দাবি-দাওয়া সহ স্থায়ীকরণের দরবার করেন। তারা ওসি চন্দ্রকান্ত শাসমলের মাধ্যমে মুখ‍্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি ভিলেজ পুলিশ সকাল, সন্ধ্যা ,রাত্রি মোবাইলে, নাকা চেকিং ,ব্যাংক ডিউটি, ভি আই পি ডিউটি, ভোট ডিউটি, সমস্ত রকম “ল’ অ্যান্ড অর্ডার” ডিউটি ,সর্বোপরি মহামারী কোভিড ডিউটি দিয়েও তারা ন্যূনতম সম্মান পান না,পুলিশের সঙ্গে সমান্তরাল ডিউটি করেও তারা প্রাপ্য সম্মান এবং মর্যাদা জনক আর্থিক সুবিধা পান না। পুলিশ রিক্স অ্যালাউন্স, থার্টিন্থ পে‌ পান যা বর্তমান ৫২ দিনের এক্সট্রা বেতন যা ভিলেজ পুলিশ পায়না। বর্তমান দ্রব্যমূল্যের প্রেক্ষিতে যা বেতন পান তাতে সংসার চালানো মুশকি।আগামী দিনে যাতে ভিলেজ পুলিশ যোগ্য মর্যাদাসহ সিক্সথ পে কমিশন, থার্টিন্থ পেয়ে রিক্স অ্যালাউন্স সহ তাদের স্থায়ী করার আবেদন জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *