
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর ।। শনিবার তমলুক জেলা শাসকের দপ্তরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষারত্নে সম্মানিত করা হল জেলার ৫ কৃতি শিক্ষককে। রাজ্য সরকারের সিদ্ধান্ত মত কোভিড পরিস্থিতির জন্য রাজ্যের মূল অনুষ্ঠানের অঙ্গ হিসেবে জেলাশাসকের দপ্তরে এই সম্মাননা প্রদান করা হয়। এর জন্য জেলাশাসকের দপ্তরে সকাল থেকেই এই কৃতিত্বের বাড়ি থেকে গাড়ি করে আনা ও ছাড়ার প্রস্তুতি চলছিল। ভার্চুয়াল এই অনুষ্ঠানে টিভির পর্দায় পূর্ব মেদিনীপুরের নাম ঘোষণা হতেই এখানে জেলাশাসক পার্থ ঘোষ কৃতি শিক্ষকদের হাতে সেই সম্মাননা তুলে দেন। সম্মাননা স্বরূপ দুটি মানপত্র, পুষ্পস্তবক,২৫ হাজার টাকার চেক, এবং সুদৃশ্য বেতে্র ট্রেতে সাজানো উপহার সামগ্রী । ট্রের সামগ্ৰীতে ছিল টাইটান ঘড়ি , সাড়ে তিন হাজার টাকার বই এবং মিষ্টির প্যাকেট। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সারা জীবনের স্বীকৃতিস্বরূপ রাজ্য সরকারের এই “শিক্ষারত্ন”সম্মান না। এবার জেলায় এই সম্মাননা পেলেন কাঁথি ধর্মদাস বাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: চিত্ত রঞ্জন মাইতি, কাঁথি খলিসাভাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন মান্না, হলদিয়া পরানচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার শেঠ, ময়নার মধুপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মাইতি, হলদিয়া জয়নগর হাইস্কুলের সহকারি শিক্ষক কানাই মহান্তি।
