
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর। ৬ই সেপ্টেম্বর রবিবারএগরা-১এর সাহাড়া পঞ্চায়েতের সিধুরিয়া গ্ৰামে গত ২সেপ্টেম্বর বজ্রপাতে মৃত সরোজ পয়ড়্যা (৩১)এর স্ত্রীর হাতে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন জেলা পরিষদ সদস্য তথা পূর্ব মেদিনীপুর জেলা টেলিটাওয়ার কর্মচারী সংগঠনের সভাপতি উত্তম বারিক। উপস্থিত ছিলেন সাহাড়া পঞ্চায়েত প্রধান শান্তিলতা দাস, এগরা -১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা অঞ্চল তৃণমূল সভাপতি প্রভুপদ দাস, অঞ্চল সহ সভাপতি গৌতম মাইতি, প্রভাত জানা, পঞ্চায়েত সদস্য স্বপন দন্ডপাঠ, টেলিটাওয়ার কর্মচারী সংগঠনের আর বি সি ইউনিটের সত্যদুলাল কর প্রমুখ। বক্তব্যে শ্রী বারিক জানান কিছু দিন আগে পূর্ব মেদিনীপুর জেলায়একসঙ্গে ৪ জনের বজ্রপাতে মৃত্যু হয়।আগেই ৩ জনের পরিবারের হাতে অন্ত্যেষ্টির জন্য ২০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছে। আজ সিধুরিয়া গ্রামের মৃত সরোজ পয়ড়্যার পরিবারের হাতে অন্তেষ্টি ক্রিয়ার জন্য ২০,০০০ টাকা তুলে দেওয়া হল। বলা ভাল এই পরিবারের দুই ছেলের আগেই ক্যানসারে মৃত্যু হয় এক জনের বজ্রপাতে মৃত্যু হয় অন্য জনের । বড়িতে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী ও ৫ বৎসরের এক ছেলে। বিপন্ন এই পরিবারে শ্রী বারিকের এমন সহায়তায় এলাকার মানুষ আপ্লুত।
