গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।.                                                       ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে কাঁথি নতুন চক্র হারাল এক শিক্ষারত্ন শিক্ষক চিন্ময় জানা (৫২)কে।প্রতি দিনের মত এদিন তিনি সন্ধ্যায়  কাঁথি দীঘা বাইপাসে সিঞ্জিনীলজ সংলগ্ন নিজের বাড়িতে ৮টার নাগাদ হাঁটুভেঙ্গে ঠাকুর প্রণাম করা কালীনই হৃদরোগে আক্রান্ত হন।পরিবারের লোকেরা দারুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত ২০১৭ সালে এই কৃতী শিক্ষককে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষারত্নে সম্মানিত করেন। সরদা দক্ষিণপল্লী প্রাথমিক বিদ্যালয়ের এই প্রধান শিক্ষককে জেলা সর্বশিক্ষা মিশন মাস্টার ট্রেনার হিসেবে জেলার বিভিন্ন চক্রে শিক্ষকদের প্রশিক্ষক হিসেবে পাঠাতেন। সদালাপি, মিশুকে, ছাত্র দরদি, সদাহাস্যময় এই শিক্ষকের শিক্ষকতা শুরু ১৮ বৎসর বয়সে বাবার মৃত্যু জনিত কারণে‌। রামনগর -২এর কালিন্দী পঞ্চায়েতের ডেরা প্রাথমিক বিদ‍্যালয়ে শিক্ষকতা শুরু। সেখান থেকে প্রধান শিক্ষক হিসেবে যোগদান বালিসাই মক্তব প্রাথমিকে।২০০৮এ প্রধান শিক্ষক হিসেবে বদলি হয়ে আসেন কাঁথি নতুন চক্রের হিঞ্চি প্রাথমিক বিদ্যালয়ে। ২০১০ এ সরদা দক্ষিণ পল্লী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। তিনি রেখে গেলেন বৃদ্ধা মা, স্ত্রী,সদ‍্য উচ্চ মাধ্যমিক পাস কন্যা ও ষষ্ঠ শ্রেণীতে পাঠরত  ছেলে ও অসংখ্য গুনমুগ্ধ। তাঁর মৃত্যুতে কাঁথি নতুন চক্র হারাল ১ কৃতি শিক্ষারত্ন শিক্ষককে। চিন্ময় বাবুর আদিবাড়ি রামনগর -২এর সটিলাপুর পঞ্চায়েতের ঘোল গ্ৰামে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *