প্রকাশ কর : দৈনিক আবেশ ভূমি ডেস্ক : মেদিনীপুর পূর্ব-পশ্চিম।                                     ৬ই সেপ্টেম্বর রবিবার এগরা-২ পশ্চিমবঙ্গ কৃষণ ক্ষেত মজুর তৃণমূল সংগঠনের “মেঠো প্রতিবাদ আন্দোলন”এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ব্লক তৃণমূল কার্যালয়ে। সভায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের প্রতিজেলার ব্লকে ব্লকে কৃষি জমির আলে দাঁড়িয়ে  ১৬ই সেপ্টেম্বর কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি, বাংলাকে আর্থিক বঞ্চনা করা, কেন্দ্রের ভুল কৃষি নীতির বিরুদ্ধে কৃষক ও ক্ষেতমজুরদের নিয়ে মেঠো প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের রাজ্য কমিটির সদস্য তথা মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী। রাজ্য কমিটির সিদ্ধান্ত ঐ দিন ১১টা -১টা পর্যন্তএই আন্দোলন নির্দিষ্ট হলেও স্থির হয় ১১টা-৩টা ব্লখ জুড়ে প্রতি অঞ্চলে এই প্রতিবাদ আন্দোলন সংঘটিত হবে। আন্দোলনে দলের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব ও সমর্থক এবং জনপ্রতিনিধিদের অংশগ্রহণের অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়। ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আমজাদ হোসেন, বিবেকানন্দ পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তপন কুমার সামন্ত, স্বপন পাত্র ,চিত্ত মাইতি, বলাই পাত্র, অজিত পাল প্রমূখ ।সভায় পৌরোহিত্য করেন সংগঠনের ব্লক সভাপতি কৃষ্ণমোহন জানা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *