
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।। ৫ মাস দেশ জুড়ে চলছে কোথাও সম্পূর্ণ বা আংশিক লকডাউন। সঙ্গে দোসর আম্ফান ঝড় পরবর্তী পরিস্থিতি। অতি সাধারণ পরিবার থেকে প্রতিটি পরিবারই তাদের রুজি রোজগার সহ স্বাভাবিক জীবন যাপন করতে হিমশিম খাচ্ছে, কার্যত জনজীবন পুরোপুরি বিপর্যস্ত।মানুষের হাতে কাজ কমে গেছে গ্রামীণ এলাকার অনেক পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারছে না। করোনা প্রতিরোধে দূরত্ব বজায় রাখা যেমন জরুরি তেমনি সদা সর্বদা পরিছন্নতা বজায় রাখাও জরুরি, যেখানে একটি সাধারণ পরিবারের খাদ্যের সমস্যা সেখানে পরিছন্নতা বজায় রাখার একটা স্বপ্ন।পূর্বমেদিনীপুরের কাজলা জনকল্যান সমিতির উদ্যোগে ও জাতীয় স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন (এপিপিআই) আজিম প্রেমজি ফিলানথ্রপিক ইনিশিয়েটিভসের আর্থিক সহযোগিতায় স্থানীয় সরদা গ্রাম পঞ্চায়েতের ব্যাবস্থাপনায় দেশাপ্রাণ ব্লকের, আমতলিয়া, ধোবাবেরিয়া, আঁউরাই ও সরদা পঞ্চায়েতের ৪৮ টি গ্রামে কাঁথি-৩এর কুসুমপুর, দুরমুট ,কুমিরদা ও মারিশদা গ্রাম পঞ্চায়েতের ২৩টি গ্রাম এর ১৫০০ পরিবার । দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর -২ এর ৫টি পঞ্চায়েতের ১০টি গ্রামের ১০০০ পরিবার মোট দুই জেলা মিলে ২৫০০ দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো একমাসের খাদ্য সামগ্রী দেওয়া হয়। চাল-১০ কেজি, ডাল-২ কেজি, বিস্কুট- ৪০০গ্রাম, তেল- ১ লিটার, ছাতু- ১কেজি, মুড়ি- ১কেজি, ডিটারজেন্ট পাউডার ১কেজি, ১৫০ গ্রাম ওজনের গায়েমাখা সাবান ৫ পিস, সয়াবিন ১কেজি, আলু ৫ কেজি, পেয়াঁজ ৩ কেজি ও মাক্স ৪ পিস মিলে মোট ১২ ধরণের সামগ্রী প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিতরণে উপস্থিত ছিলেন ধোবাবেরিয়া পঞ্চায়েত প্রধান ফাল্গুনী মণ্ডল, ধানগাঁ “জ্ঞানের আলো”গ্রন্থাগারের গ্রন্থাগারিক দীপক জানাসহ


