
দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি দার্শনিক ও শিক্ষাবিদ ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৩তম তম জন্মদিনে যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস হিসেবে উদযাপন করে বটতলা আনন্দময়ী লায়ন্স ক্লাব। শুরুতে সদ্যপ্রয়াত দেশের ত্রয়োদশতম রাষ্ট্রনায়ক প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ও রাধাকৃষ্ণাণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন ও মঙ্গলদীপ প্রজ্জ্বলনে শ্রদ্ধা জ্ঞাপন হয়। বটতলা আনন্দময়ী হাইস্কুলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কাদুয়া ও মৈতনা পঞ্চায়েতের ৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালে উত্তীর্ণ কৃতি১০ ছাত্র ছাত্রীকে এবং সত্তোর্ধ্ব অবসরপ্রাপ্ত শিক্ষক সৌবির রঞ্জন মাইতি সুনীল সামন্ত ,অমরেন্দ্র মান্না, গোষ্ঠ বিহারী নন্দ, চিত্ত রঞ্জন রায়, অশোক গুছাইত, অমলেন্দু দাস, নিরঞ্জন বিশাল প্রমুখ ১৭ জন শিক্ষকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ফুল উত্তরীয়, মানপত্র, স্মারক, মিষ্টি, বই,পেন, মাক্স ও স্যানিটাইজার দিয়ে সম্মানিত করা হয়। বিশেষ অতিথির আসনে উপস্থিত রামনগরের বিধায়ক অখিল গিরিকে মানপত্রদিয়ে সম্মাননা জানানো হয়। ক্লাব সভাপতি অরুণ কুমার পাল, সম্পাদক অসীম মিশ্র ,কোষাধ্যক্ষ শুভাশীষ মাইতি,ক্লাব সদস্য সত্য রঞ্জন রায়, তমাল তরু দাস মহাপাত্র, নীলনম রায়, অমল মাইতি, অলক চৌধুরী বিমল রায়,, শশাঙ্ক বাগপ্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা ক্লাবের প্রাক্তন সভাপতি হৃষিকেশ দাস।তিনি বিগত দিনে লায়ন ক্লাবের গৌরবোজ্জ্বল পদক্ষেপের উপস্থাপন করে এলাকায় এই রকম ব্যাতিক্রমী উদ্যোগ নেওয়ায় উপস্থিত সকলকে মিষ্টিমুখসহ ধন্যবাদ জানান।
