
দৈনিক আবেশভূমি ডেক্স :দিঘা :পূর্ব মেদিনীপুরঃ সাধারণ মানুষের চাহিদা মেনে করোনা আবহে সোমবার দীঘায় শুরু বৈদ্যুতিক চুল্লিতে সৎকার। জেলার দু’ই করোনা মৃত দেহ বৈদ্যুতিক চুল্লিতে দাহ হয়। জানা গিয়েছে প্রাথমিক ভাবে করোনা রোগীদের জন্য দুটি চুল্লি ব্যবহার করা হবে। বাকি দুটি চুল্লি সাধারণের জন্য। শ্মশানে করোনা দেহ দাহ করা হবে। বৈদ্যুতিক চুল্লির পাশাপাশি থাকছে কাঠ দিয়ে দাহ করার ব্যবস্থাও।প্রসঙ্গত,দীঘা-রামনগর এলাকায় মৃত ব্যক্তিদের দাহ করার জন্য নির্দিষ্ট কোনো শ্মশান না থাকায় দীঘা সমুদ্র সৈকতে শবদাহ করতে বাধ্য হতেন মানুষ।এতে পরিবেশ যেমন দূষিত হচ্ছিল তেমনি পর্যটকদের সমস্যায় পড়তে হচ্ছিল, শুধু তাই নয় দাহ করার জন্য বন দপ্তর থেকে মৃত ব্যক্তির জন্য ২/৩টি করে ঝাউগাছ কেটে দেওয়ায় জঙ্গল সাফ হয়ে যাচ্ছিল।তবে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ দীঘা মোহনা যাওয়ার রাস্তার ধারে গোবিন্দ বসান মৌজায় এক একর জমির উপর প্রায় ৫কোটি ব্যয়ে নির্মিত “দীঘা ক্রিমেটোরিয়াম” বা বৈদ্যুতিক শবদাহ চুল্লি। রামনগর ১ব্লকের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র বলেন স্থানীয় দাবি মেনে দৃষ্টি দূষণ, পরিবেশ দূষণ, বৃক্ষ নিধনের হাত থেকে রেহাই পেতে দীঘায় শবদাহ চুল্লি নির্মানের কাজ শেষ করে সৎকারের ব্যবস্থা শুরু হওয়ায় খুশি সকলে।
