গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                               সোমবার লকডাউনের দিনে দেশের সদ‍্য প্রয়াত ত্রয়োদশ রাষ্ট্র নায়ক ভারতরত্ন প্রণব মুখার্জীর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উত্তর দারুয়া বিবেকানন্দ যুব সংঘে। কাঁথি ব্লাড ব্যাঙ্ক ৫০ জনের রক্ত সংগ্রহ করে, শিবিরে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাভেদ আখতার, কালীপদ কামিলা, শম্ভু বেরা, প্রদীপ পাত্র, খোকন পাত্র প্রমুখ ।ক্লাব সম্পাদক তাপস দাস বলেন করোণা আবহে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট সীমাহীন। শিবির করে আমরা এই ঘাটতি মেটানোর পাশাপাশি প্রয়াত রাষ্ট্রপতি কে স্মরণ করতে এমন আয়োজন। রক্তদান জীবন দান, তিনি রক্তদানে সকলকে এগিয়ে আসতে আহ্বান। শেষে তিনি উপস্থিত সকলকে এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *