গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। সোমবার ৮ই সেপ্টেম্বর এগরা -১এর চোর পালিয়ায় ট্যাক্স বর্জন আন্দোলনে শহীদ স্মরণে প্রতি বছরের ন্যায় এ বৎসরও শহীদ বেদীতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন,ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন হয় ।চোর পলিয়া বাসন্তী বিদ্যাপীঠ সংলগ্ন ময়দানে ও স্থানীয় হদুয়া পুকুর সংলগ্ন শহীদ বেদীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য তথা টেলিটক কর্মচারী
সংগঠনের সভাপতি উত্তম বারিক। সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, আর বি সি পঞ্চায়েতের উপ প্রধান যোগেন মাইতি, এই শহীদ স্মরণ কমিটি সভাপতি ধীরেন্দ্রনাথ মাইতি প্রমুখ। প্রসঙ্গত ১৯৪২এর ভারত ছাড় ও ট্যাক্স বর্জন আন্দোলনে ব্রিটিশ পুলিশের গুলিতে নিহত এগরা -২এর সরিষা গ্ৰামের গোপীনাথ দাস, কনকপুরের বৈকুণ্ঠ জানা, কুলটিকরীর দিবাকর বেরা এবং এগরা -১এরবহড়দার রুদ্র নারায়ণ শাসমল, জাগুলিয়ার কার্তিক চন্দ্র রানা এই ৫জন শহীদ হন স্থানীয় হদুয়া পুকুর পাড়ে। ৫শহীদ স্মরণে প্রতিবছর শহীদ স্মরণ কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান হয়ে আসছে। এ দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান শহীদ স্মরণ কমিটির সম্পাদক শিবশংকর সর।