
গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর। দেরিতে হলেও পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায় “কন্টাই ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স” এর মাধ্যমে বিএসসি নার্সিং, জিএনএম এবং ডি ফার্মে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক ১৬০ পাশ ছাত্র ছাত্রীর পড়ার সুযোগ । এই কোর্সে পড়ার জন্য করোণা আবহের মধ্যে পরিবার ছেড়ে ব্যাঙ্গালোর, অন্ধ্র, ওড়িষা, মনিপুর, রাজস্থান যাওয়ার দরকার নেই। কাঁথির “তিনকন্যা” কমপ্লেক্সে রাজস্থানের সিঙ্ঘানিয়া ইউনিভার্সিটি অনুমোদিত এই বেসরকারি কলেজে । কলেজের ডাইরেক্টর মন্ডলীর ডাইরেক্টর কার্তিক চন্দ্র মাইতি বলেন –এখান থেকে ৪ বছরের বিএসসি নার্সিং (BSC NURSING)পড়তে পারবে উচ্চমাধ্যমিক পাস ছাত্র ছাত্রীরা। নূন্যতম ৪৫% নম্বর পেলে ভর্তি হওয়ার সুযোগ। ৪ বৎসরের কোর্স ফি- ৪,৫৪,৫০০টাকা। ভর্তিতে লাগছে-৩০হাজার, বাকি -৮টি সেমিষ্ট্যারে ৮ কিস্তি। ভর্তির শীট-৪০টি । মোট আসনের ১০% ছাত্র’দের সংরক্ষিত।৩ বৎসরের জিএনএম (GNM)কোর্সে ৪৫% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীরা-১০০ জন ভর্তি হতে পারবেন। কোর্স ফি ২,৮২,৫০০টাকা। ভর্তিতে-২৫হাজার, বাকী ৬টি সেমিষ্টারে। আসনের -১০%ছাত্রদের সংরক্ষিত। ৪৫% নম্বর পাওয়া উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীর ২০জন ভর্তিহতে পারবেন (D PHARM)ডি ফার্মে। কোর্স ফি-১,৮২,০০০টাকা। ভর্তিতে লাগছে-৩০হাজার,


