গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। ১লা সেপ্টেম্বর রাজ্য পুলিশ দিবস প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের মৃত্যু’তে স্থগিত আজ ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার পালনের সিদ্ধান্ত রাজ্যজুড়ে। আজ সকাল ১১টায় করোনা যোদ্ধা হিসাবে পটাশপুর পুলিশের ও সি চন্দ্রকান্ত শাসমলসহ আধিকারিক এবং পুলিশ কর্মীদের সম্বর্ধনা জানালেন পটাশপুর-২ এর ৪টি সংস্থা।
প্রতাপদীঘি বেঙ্গল ক্লাবের শ্রীকৃষ্ণ জানা,পঁচেট স্পোর্টসঅ্যাকাডেমি -সুরজিৎ মাইতি,পটাশপুর -২ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মানস রায়,টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবের রাজীব পন্ডা ও সত্যেশ্বর নন্দী, মলয় রায়সহ সমর্থকগণ সম্বর্ধনা পর্বে উপস্থিত ছিলেন।
এগরা শহর তৃণমূলের পক্ষে অনুরূপ অনুষ্ঠান হয় এগরা থানায় সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানে এস ডি পি ও মহম্মদ বৈদুজ্জমান, সি আই দেবাশীষ সরকার ,ও সি কাশিনাথ চৌধুরীসহ সকল অফিসার সহ সিভিক ভলেন্টিয়ারদের স্মারক ও উপহার সামগ্ৰী দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এগরা শহর তৃণমূল সভাপতিসহ আশিস চক্রবর্তী , বিমল প্রহারাজ প্রাক্তন কাউন্সিলর রামচন্দ্র পন্ডা, কমল খাটুয়া, শহর মহিলা নেত্রী কবিতা প্রধান প্রমুখ।আজ সন্ধ্যা ৬ টায় এগরা থানায় অনুষ্ঠান অনুষ্টিত হয়।
এদিন জেড়থান অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এগরা থানা ভারপ্রাপ্ত আধিকারিক কাশীনাথ চৌধুরীকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান হয়। উপস্থিত ছিলেন এগরা -১তৃণমূল সভাপতি বিজন বিহারী সাউ, জেড়থান অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি ও সহ-সভাপতি আইয়ুব খান ও যুব তৃণমূল নেতা বিশ্বজিৎ বেরা প্রমুখ।