গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।. জেলায়-২সেপ্টেম্বর বজ্রপাতে মৃত্যু হয় ৪ পরিবারের ৪জনের। মৃত বিপন্নদের পরিবারের হাতে অন্তেষ্টির জন্য ২০ হাজার টাকা সাহায্য দেওয়া হয়। রবিবার এমন’ই এগরা -১এর সাহাড়া পঞ্চায়েতের সিঁদুরিয়া গ্রামে মৃত সরোজ পয়ড়্যার স্ত্রীর হাতে ২০ হাজার টাকা সাহায্য দেওয়ার পর মঙ্গলবার ফের এগরা -২এর দুবদা
পঞ্চায়েতের মৃত অরবিন্দ বেরা ও আহত কার্ত্তিক বেরার পরিবারের হাতে ২০ হাজার টাকা তুলে দেন পূর্বমেদিনীপুরের টেলি টাওয়ার কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য উত্তম বারিক। সঙ্গে উপস্থিত ছিলেন দুব্দা পঞ্চায়েত প্রধান রাধারানী বর,পঞ্চায়েত সমিতির সদস্য মৃণাল কান্তি জানা, এগরা -২ ব্লক যুব তৃণমূল নেতৃত্ব রাজ কুমার দুয়ারী প্রমুখ। এ দিন বিপন্ন পরিবারের হাতে সাহায্য তুলে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন উত্তম বাবু। কেমন পদক্ষেপে এলাকার আবাল বৃদ্ধ সবাই খুশি সকলে উত্তম বাবুর দীর্ঘায়ু কামনা করেন।