গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।। রামনগর -১এর বাধিয়া পঞ্চায়েতে সুবর্ণরেখার জলে প্লাবিত কয়েকটি গ্রামে স্থানীয় তৃণমূল বিধায়কের ত্রাণ বিতরণ হয় শনিবার। উত্তর বাধিয়া গ্ৰামে বিপন্নদের হাতে বিধায়কের পাঠানো ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলেদেন বিধায়ক পুত্র তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুপ্রকাশ গিরি, সঙ্গে বিশ্বরঞ্জন মিশ্র, অশোক সাউ প্রমুখ।উত্তর বাধিয়া, বারবাটিয়া কান্ডগ্রাম, কচুয়া, বাখারপুর এলাকায় সুবর্ণরেখার জল ও সিসি ক্যানেল দিয়ে ঢুকে যাওয়ায় প্লাবিত হয়। এইসব গ্রামের মানুষদের হাতে বিধায়কের পাঠানো খাদ্যসামগ্রী দফায় দফায় তুলে দিয়েছে স্থানীয় তৃণমুল নেতাকর্মীরা। সুবর্ণরেখা নদীর জল ঢোকার খবর

পেয়ে এলাকা পরিদর্শনে যান বিডিও বিষ্ণুপদ রায় ও বিধায়ক অখিল গিরি। এলাকা পরিদর্শন শেষে মানুষদের অসুবিধের কথা প্রশাসনের কাছে তুলে ধরেন জেলা পরিষদ সদস্যা সুরঞ্জনা মাইতি।আজ বিধায়কের উদ্যোগে দুর্গত মানুষদের সহায়তা করা হয়। সুবর্ণরেখা নদীর জলে এখনো জলমগ্ন পাঁচটি গ্রামে হাঁটু জলে যাতায়াত করতে হচ্ছে মানুষদের। জলমগ্ন থাকায় ধান পান এবং সবজি চাষে ব্যাপক ক্ষতি কবলে চাষীরা। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও এভাবে বিপন্নদের পাশে গিয়ে দাঁড়ানোয় খুশি প্লাবিত এলাকার মানুষজন। যুব তৃনমূলের রাজ্য সহ-সভাপতি বলেন এর আগে বারবার টিয়া, কান্ডগ্রাম, কচুয়া, বাখরপুর এলাকায় প্রায় ৫০০ কে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে ।এদিন উত্তর বাধিয়া এলাকায় ৩০০ জনের হাতে বিধায়কের পাঠানো ত্রাণসামগ্রী দেওয়া হয়। গ্রামে ৫ জন করোনা সংক্রমিত এই আবহের মধ্যেও ত্রাণ বিতরণ হয়।