প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেক্স: মেদিনীপুর পূর্ব পশ্চিম।। চলতিসনের ফ্রেব্রুয়ারীতে দিল্লী দাঙ্গায় ‘সহ ষড়যন্ত্রকারী’ হিসাবে দিল্লী পুলিশ সিপিঅাইএম সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি,যোগেন্দ্র যাদব,জয়তী ঘোষ,অধ্যাপক অপূর্বানন্দ,রাহুল রায় প্রমুখের নামে অতিরিক্ত চার্জশিট জমা দেয়। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ মদতেই এই চার্জশিট অভিযোগ বামেদের।দিল্লি পুলিশের রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত চার্জশিট জমা দেওয়ার বিরুদ্ধে রবিবার সারা দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এগরা শহরে কুদিতে এই বিক্ষোভ মিছিল ও পথসভায় নেতৃত্বে জেলা শ্রমিক সংগঠনের সম্পাদক সুব্রত পন্ডা, ভুবন খাটুয়া, সমীর সামন্ত,সুকুমার দাস, তাপস মিশ্র, কালিপদ মহাপাত্র প্রমুখ।

দেশপ্রাণ ব্লকের চালতি তে বিক্ষোভ কর্মসূচী তে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন, সঞ্জিত দাস, সুতনু মাইতি, তাপস মিশ্র, অাশীষ গিরি, তরুণ মাইতি, মানিক গারু, সেক ইউনুস উদ্দিন, অতসী দিন্ডা, সলিল বরণ মান্না প্রমুখ। কাঁথি-১ এ নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, ভবানী বেরা, প্রনব পণ্ডা, তাপস অধিকারী, নন্দন রাউত, প্রনব করন, বাসুদেব রাউল, হিমাদ্রি মাইতি, ভবানী পণ্ডা, জয়দেব পণ্ডা, তেহরান হোসেন প্রমুখ। কাঁথি-৩ ব্লকের কর্মসূচী তে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, রাজনারায়ণ দাস, খাজা অাবুল অালি, প্রতাপ দাস, স্বপন খাঁড়া, অনন্ত পণ্ডা, অশোক পণ্ডা, ঝাড়েশ্বর বেরা প্রমুখ। জেলার বিভিন্ন ব্লকে প্রতিবাদ কর্মসূচী তে নেতৃত্ব দেন সিপিঅাইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য নেতা হিমাংশু দাস, অাশীষ প্রামাণিক, ভরত মাইতি, সত্যরঞ্জন দাস প্রমুখ। হেঁড়িয়া ও কুঞ্জপুরের কর্মসূচি তে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা

গোকুল ঘোড়াই, সেক জাহারাজ অালি,মৃন্ময় মাইতি, অতুল্য সুন্দর উকিল, সেক মহরম প্রমুখ। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন- সিএএ-এনঅার সি বিরোধী প্রতিবাদের ‘অপরাধ’-এর জন্যই কেন্দ্রীয় সরকারের এই প্রতিহিংসা মূলক পদক্ষেপ। জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন – কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বরকে স্তব্ধ করার জন্যই এই দমন-পীড়ন।সর্বস্তরের প্রগতিশীল, গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মানুষের জোট ই এই স্বৈরতান্ত্রিক পদক্ষেপ কে রুখে দিতে পারে বলে অভিমত প্রকাশ করেন রাজ্য নেতা হিমাংশু দাস। তমলুকে প্রতিবাদ কর্মসূচী তে নেতৃত্ব দেন নির্মল জানা, বিধায়ক ইব্রাহিম অালি, পরিতোষ পট্টনায়ক, ভরত মাইতি, রীতা দত্ত প্রমুখ নেতৃবৃন্দ।কাঁথি শহরে কমল তোলা, নীলকন্ঠ দলাই প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কাঁথি শহরে সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, প্রনব পণ্ডা, কমল তোলা,নীলকন্ঠ দলাই প্রমুখ বক্তব্য রাখেন।
কাঁথি শহরে সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, প্রনব পণ্ডা, কমল তোলা,নীলকন্ঠ দলাই প্রমুখ বক্তব্য রাখেন।