গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।। কোভিড ১৯ প্রকোপে মানুষের স্বাভাবিক জীবনে এক অনিশ্চিয়তার ছাপ। গৃৃহবন্দি মানুষদের মধ্যে একঘেয়েমি এসে গিয়েছে। লক ডাউনের নিয়ম কানুন মেনে চলার উচ্ছে থাকলেও বাস্তবে তা সম্ভব হচ্ছে না।এই অবস্থায় গ্রাম ও শহরের সর্ব স্তরের মানুষ কোভিড ১৯ দ্বারা প্রভাবিত। মৎস্যজীবীরা যারা প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্ভর করে কিন্তু এই পরিস্থিতির কারণে তারা আজ গৃহবন্দি। এই সমস্ত মানুষের অসহায়তার কথা মাথায় রেখে ৭৫ বছর ধরে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার বদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থা কাজলা জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় এবং জাতীয় স্তরে স্বেচ্ছাসেবী সংস্থা

“টিচ মহিন্দ্র ফাউন্ডেশন”এর সহায়তায় রামনগর -১ ব্লকের তালগাছাড়ী -২ গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর, জামরা শ্যামপুর, ও কাইমা গ্রামের ২৫০ পরিবার এবং রামনগর ২ ব্লকের কালিন্দী পঞ্চায়েতের দক্ষিণ পুরুষোত্তমপুর, চাওয়া শুলি ও শৌলা গ্রামের ১২৫ টি মৎস্যজীবী পরিবার মোট ৩৭৫ টি পরিবারগুলির হাতে ১০ কেজি চাল, ১কেজি ডাল, তেল ১ লিটার সয়াবিন ৫০০,ছাতু এক কেজি, চিনি ৫০০, বিস্কুট এক প্যাকেট, ডিটারজেন্ট ১কেজি, সাবান ৪ পিস, ৩ পিস ইত্যাদি খাদ্য সামগ্ৰী ও স্বাস্থ্য কিট তুলে

দেওয়া হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অখিল গিরি,সঙ্গে রামনগর -১পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, কাজলা জনকল্যাণের সম্পাদক স্বপন কুমার পন্ডা, কোষাধ্যক্ষ প্রণয় পাল, তালগাছাড়ী -২ পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ ঘড়াই। রামনগর -২এর কালিন্দী পঞ্চায়েতের দক্ষিণ পুরুষোত্তমপুর এলাকায় ছিলেন সমস্ত মৎস্য খঁটির সভাপতি ও সম্পাদক ও পঞ্চায়েত এর সদস্য সদস্যরা। বিধায়ক তার বক্তব্যে জানান জেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি অসহায়দের পাশে শুধু পূর্ব মেদিনীপুরে নয় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ,কলকাতা , দক্ষিণ ২৪ পরগনা ,উত্তর ২৪পরগনা ও মুর্শিদাবাদ প্রভৃতি জেলাতেও মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি কাজলা জনকল্যাণ সমিতি এবং সহায়ক সংস্থা টিচ মহেন্দ্র ফাউন্ডেশনকে রামনগর বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

সমিতির সাধারণ সম্পাদক স্বপন পান্ডা মহাশয় তার বক্তব্য তুলে ধরেন কাজলা জনকল্যাণ সমিতির মহান উদ্যোগে আপনারা যে পাশে আছেন তারজন্য সমিতি গর্বিত । এগুলো কোন দান নয় এ উপহার , আগামী দিনে আপনারা সমিতিকে আশীর্বাদ ধন্য করবেন এবং পাশে থাকার সুযোগ দেবেন। সেই সঙ্গে তিনি জাতীয় স্তরে স্বেচ্ছাসেবী সংস্থা ” টিচ মহেন্দ্র ফাউন্ডেশন” কে ধন্যবাদ জানান। পরিশেষে পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি মহাপাত্র তার এলাকার অসহায়দের পাশে এসে এমন সহযোগিতার জন্য আয়োজক, সহযোগী ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।