প্রকাশ কর :  মেদিনীপুর পূর্ব পশ্চিম।বালিঘাই বারোয়ারী তলায় এগরা১ ও ২ সমবায় সমিতি সমূহের উদ্যোগে বলাগেড়িয়া ব্যাংঙ্কের আমৃত্যু চেয়ারম্যান , রাজ্য সমবায়ের দিকপাল বিধায়ক সমরেশ দাসের স্মরণ সভার আয়োজন হয় রবিবার। অনুষ্ঠানে পৌরোহিত‍্য করেন ব্লক তৃনমূল সমবায় সেলের সভাপতি তপন সামন্ত।

    ছিলেন জেলা পরিষদ সদস্য তথা কাঁথি সমবায় ইউনিয়নের ডিরেক্টার পার্থ সারথী দাস , কাঁথি সমবায় ইউনিয়নের সম্পাদক হরিসাধন দাস অধিকারী , সমবায়ী নির্মল পাত্র ও বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি গন। সভায় সমরেশ বাবুর স্মৃতি চারনার পাশাপাশি সবাই বলাগেড়িয়া ব্যাংকের শূন্য ডিরেক্টার পদে তার ছেলে পার্থ সারথী দাসকে সংযুক্ত করার প্রস্তাব জানান। মঞ্চে উপস্থিত হরিসাধন বাবু বলেন সমিতির প্রতিনিধি গনের আবেদন উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানাবেন, তিনি স্বীকার করেন

      রক্তের প্রবনতার পাশাপাশি বাবা সমরেশ বাবুর সারা ক্ষণের সঙ্গী থেকে সমবায়কে ভালোই রপ্ত করেছেন পার্থ বাবু। সমরেশ বাবুকে যথাযথ সম্মান জানাতে পার্থবাবুকে বলাগেড়িয়া ব্যাংকের পরিচালক মন্ডলীতে নিয়ে এসে যোগ্য মর্যাদা দানের মধ্য দিয়েই প্রয়াতঃ বিধায়ককে মরনোত্তর সম্মাননা দেওয়ার ব‍্যাবস্থা হোক। এর আগে  বাদলপুর এর সভায়  উপস্থিত সমবায়ীদের  এমন প্রস্তাব উত্থাপিত হয়।  সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থার পক্ষে সভার সভাপতি তপন কুমার সামন্ত।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *