গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে ১৪ই সেপ্টেম্বর সোমবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে, জিএসটির বাড়তি বোঝা চাপানো, আমফানের ৫৪ হাজার কোটি টাকা আদায়ের দাবিতে ভগবানপুর অঞ্চল যুব তৃনমূলের এক বিরাট ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। ভগবানপুর শহীদ বেদী থেকে কোটনাউড়ীমোড় হয়ে মুগবেড়িয়া সেন্ট্রাল ব্যাঙ্ক
নিমতলা পাকা ব্রিজ হয়ে ভগবানপুর থানার সামনে শেষ হয়। প্রায় ১৫০০ মানুষ অংশ নেয়। নেতৃত্বে দলের ব্লক সভাপতি মদনমোহন পাএ, ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সূর্যকান্ত দিন্ডা ও ভগবানপুর অঞ্চল যুব তৃণমূল সভাপতি তথা ভগবানপুর পঞ্চায়েত প্রধান শেখ রেজাক। উপস্থিত ছিলেন ব্লক
কমিটির অন্যতম নেতৃত্ব হারেজ মল্লিক, প্রত্যেক বুথ থেকে আগত বুথ সভাপতি ,পঞ্চায়েত সদস্য সদস্য প্রমুখ। কর্মসূচি শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান অঞ্চল যুব তৃণমূল সভাপতি শেখ রেজাক।