
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে ১৪ই সেপ্টেম্বর সোমবার কেন্দ্রের বাংলাকে বঞ্চনার প্রতিবাদে, জিএসটির প্রাপ্য ফেরতের দাবিতে, আমফানের ৫৪ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যে পটাশপুর -২ তৃনমূল ও আই এন টিটি ইউসি যৌথ উদ্যোগে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল টিকরাপাড়া অম্বিকাময়ী হাই স্কুলের কাছ থেকে বিডিও অফিস ও খড়িকাপাটনা বাজার, প্রতাপদীঘি বাজার হয়ে পরিক্রমা শেষে প্রতাপদীঘি রাজেন্দ্র সেতুর পূর্বে রথতলা পথসভায় বক্তব্য রাখেন দলের ব্লক সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস, শ্রমিক


