প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেক্স: মেদিনীপুর পূর্ব-পশ্চিম।                                    পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার খেজুরী বিধানসভার, খেজুরী ১ পশ্চিম মণ্ডলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের ১৪ তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিনে ও সেবা সপ্তাহ উপলক্ষ্যে টিকাশী বাজারে ১৯শে সেপ্টেম্বর শনিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সঙ্গে মেডিক্যাল চেকআপ,

    বৃক্ষদান ও বৃক্ষ রোপন কর্মসূচি নেওয়া হয়। খেজুরী ১ পশ্চিম মন্ডলের সকল বুথস্তর পর্যন্ত কর্মীগণ রক্তদানের মত জনহিতকর কর্মসূচিতে অংশগ্রহন করেন।উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা সাধারন সম্পাদক তাপস দোলুই, সুদাম পন্ডিত,আসীম মিশ্র, জেলা সহ সভাপতি বুলু রানী করন,

      রমাকান্ত প্রধান, দিলীপ মাইতি, মানিক দাস ও অরুণাভ সামন্ত প্রমুখ। নন্দীগ্রাম ব্লাড ব্যাংক ৪৮ জনের রক্ত সংগ্রহ করেন। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচিতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান খেজুরী-১ পূর্ব ও পশ্চিম মন্ডলের সভাপতি সুমন দাস।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *