দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।। গত বৃহস্পতিবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির কর্ণধার নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন সাড়ম্বরে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলা জুড়ে পালিত হয়।কাঁথি সাংগঠনিক জেলা তাঁর জন্ম দিন থেকে সপ্তাহব্যাপি সেবা সপ্তাহ পালন করছে।প্রধানমন্ত্রী মোদীর জন্মদিবসে কাঁথি সাংগঠনিক জেলা থেকে প্রেরিত শুভেচ্ছা বার্তার উত্তরে প্রধানমন্ত্রী মোদীজী নিজে ট্যুইট করেন ধন্যবাদ জানান।
এগরা -১ দক্ষিণ মন্ডলের পাঁচ রোল বাজার স্যানিটাইজ করে স্থানীয়দের মধ্যে চারাগাছ, মাক্স বিতরণ হয় ।জুমকী অঞ্চলের বড়তলা স্ট্যান্ডে স্বচ্ছ ভারত অভিযান চালানো হয় শুক্রবার। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা নেতা কৌশিক মন্ডল, সাংসদ প্রতিনিধি আশীষ নন্দ, দেবাশীষ জানা, রূপক মিশ্র, সুধাংশু জানা, রামচন্দ্র আচার্য প্রমূখ। খেজুরি -১এর হেঁড়িয়া বাজারের বিভিন্ন জায়গা ব্লিচি ছড়িয়ে স্যানিটাইজ করা হয়। ছিলেন মন্ডল
সভাপতি অরুনাভ সামন্ত,জেলা সহ-সভানেত্রী বুলুরাণী করণ,জেলা সহ-সভাপতি দিলীপ মাইতি, জেলা সদস্য প্রীতম সেন,মন্ডল সাধারণ সম্পাদক সন্দীপ মন্ডল, অসীম অধিকারী, সহ সভাপতি সজল মাইতি ও সিরাজ আলি খান, যুব সভাপতি বিনোদ মন্ডল সংখ্যালঘু সভাপতি রাশেদ খান প্রমুখ।