গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। রামনগর থানা শ্রী শ্রী শ্যামা পূজা কমিটি ৬৪ তম বর্ষের প্রস্তুতি মিটিং হয় বৃহস্পতিবার। করোণা মহামারির কারণে পুজোর বাজেট এবার ৫ লক্ষ, শ্যামা পূজা কমিটির সম্পাদক দীপক সার জানান দেশে অতিমারির জন্য সাধারণ মানুষের কথা ভেবে সাদা মাঠা পুজোর আয়োজন হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে পুজো হবে এবং সব রকম সরকারি নিয়ম কানুনকে মান্যতা দেওয়া হবে। পূজো উপলক্ষে থাকছে রক্তদান
শিবির, দুঃস্থ মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ, মাক্স এবং সেনিটাইজার বিতরণ করা হবে পুজোর দিন গুলিতে। এদিনের সভায় উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি তথা রামনগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই চরণ সার, রামনগর থানার সেকেন্ড অফিসার শরীফ আলি খান, বাজার ব্যবসায়ী সমিতির
সভাপতি পঙ্কজ মহাপাত্র, শিক্ষক বাঞ্ছানিধি সুঁই, আদিত্য দেবে রানা, রঞ্জন পয়ড়্যা, উৎসব কমিটির সভাপতি সুমন কল্যাণ মাইতি, সম্পাদক দেবাশীষ রাউৎ, সহ-সম্পাদক চঞ্চল ঘোষ, কার্যকরী সভাপতি রবীন্দ্রনাথ সার, সদস্য শ্রীকৃষ্ণ দাস,সদস্য অনুপম মাইতি,দেব মাইতি প্রমুখ। মিটিং শেষে নিতাইবাবু সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।