গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।।                                          ভগবানপুর -১ব্লক প্রশাসনের উদ্যোগে বাজকুল ইউনাইটেড ফোরাম ও বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় বাজকুল কলেজে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ১৯শে সেপ্টেম্বর শনিবার।কাঁথি ব্লাড ব্যাংক ২৮১জনের রক্ত সংগ্রহ করেন।শিবিরের উদ্বোধন করেন বিধায়ক অর্ধেন্দু মাইতি।সঙ্গে ভাগবানপুর-১ বি ডি ও পঙ্কজ কোনার, জেলা পরিষদ সদস্য বিমান কুমার নায়ক ও শেখ আহমেদউদ্দিন,পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব মাইতি, বাজকুল

    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযুষ কান্তি দণ্ডপাট,খেজুরী-১পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ‍্যক্ষ জালাউদ্দিন খান,কাজলাগড় পঞ্চায়েত প্রধান জয়িতা জানা,সমাজসেবী সুজিত বেরা প্রমুখ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজলাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ছাত্র নেতা রবীন চন্দ্র মণ্ডল।প্রত্যেকে স্যানিটাইজ হয়ে,মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব বজায় রেখে রক্ত দান করেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *