গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                  ভগবানপুর-১এর বিভীষণপুর, কোটবাড় শিমুলিয়া ও কাজলাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে অঞ্চল ভিত্তিক বিক্ষোভ মিছিল ও পথসভা হয় রবিবার। বিভীষণপুর কালী মন্দির থেকে দ্বারিকাপুর মেলা বাজার পর্যন্ত মিছিল হয়। রাজ্যকে আর্থিক

    বঞ্চনার প্রতিবাদে, পেট্রোল ,ডিজেল, রান্নার গ্যাস ইত্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথসভা হয়। উপস্থিত ছিলেন ভগবানপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব মাইতি , বিভীষণপুর পঞ্চায়েত প্রধান অরুপ সুন্দর পন্ডা, অঞ্চল তৃণমূলের সাধারণ সম্পাদক গৌরহরি মাইতি, প্রাক্তন প্রধান অসিত কুমার মন্ডল, যুব সভাপতি সুখেন রায়, জেলা পরিষদ সদস্য – তুহিন সাউ, সৌরভ কান্তি বেরা প্রমুখ। কোটবাড়

      অঞ্চলে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব ছিলেন সুজস চিনি, মৃগাঙ্ক মাইতি প্রমূখ ।শিমুলিয়া পঞ্চায়েতে নেতৃত্বে প্রাক্তন কর্মাধ্যক্ষ অজিত পন্ডা,বিষ্ণুপদ দে,পঞ্চায়েতের উপপ্রধান দীপ্তেন্দু মাইতি প্রমুখ। কাজলগড় অঞ্চলের এই কর্মসূচি হয় বাজকূলে। মিছিলের নেতৃত্বে অঞ্চল তৃনমূল যুব সভাপতি তথা ছাত্রনেতা রবিন মন্ডল। প্রধান বক্তা ছিলেন বিধায়ক অর্ধেন্দু মাইতি। ব্লক জুড়ে ৪ অঞ্চলে এমন কর্মসূচি সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট নেতৃত্বদেন ধন্যবাদ জানান দলের ব্লক সভাপতি প্রবীণ রাজনীতিক মদনমোহন পাত্র।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *