গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা ২ যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বালিঘাইতে রাজ্যের প্রতি কেন্দ্রীয় বিজেপি সরকারের বঞ্চনা, দ্রব্য মূল্য বৃদ্ধি, সরকারী সম্পদ বে-সরকারী করন,আম্ফান ও জি এস টির প্রাপ্য ৫৪হাজার কোটি টাকার দাবি ও জনবিরোধী নীতির প্রতিবাদে মিছিল ও পথসভা হয়। বালিঘাই দলীয় কার্যালয় থেকে এক বিশাল মিছিল বালিঘাই বাজার, বিডিও অফিস ঘুরে বালিঘাই ফকিরদাস হাই স্কুলের সামনে পথসভায় উপস্থিত হন। মিছিলে পা মেলান দলের প্রাক্তন অঞ্চল যুব সভাপতিদের সঙ্গে ব্লক দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া, মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি, দুব্দা পঞ্চায়েতের উপ প্রধান সত্যরঞ্জন মাইতি, দুব্দা পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান খগেন্দ্রনাথ দুয়ারী, পূর্ত কর্মাধ্যক্ষ অনিল বর, জেলা পরিষদ সদস্যা গায়ত্রী পাত্র প্রমুখ।

কেন্দ্রের ধারাবাহিক বঞ্চনা, সাম্প্রদায়িক উস্কানী, রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে নগ্ন রাজনীতির প্রতিবাদে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জেলা পরিষদ সদস্য উত্তম বারিক ও সভার মুখ্যবক্তা নবনিযুক্ত জেলা যুব তৃনমূল সভাপতি পার্থ সারথি মাইতি, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান প্রমুখ। উপস্থিত ছিলেন রাজ্য কৃষাণ ক্ষেতমজুর সংগঠনের রাজ্য নেতৃত্ব তথা মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী, ব্লকমহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সুধাকান্ত বারিক, টেলিটাওয়ার কর্মচারী সংগঠনের এগরা মহকুমা সভাপতি শেখ সুরুজ আলি, পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ আওজাদ হোসেন প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন সভার আহ্বায়ক প্রাক্তন ব্লক যুব সভাপতি রাজকুমার দুয়ারী। সভায় দুবদা পঞ্চায়েতের অস্থি থেকে সুশীল বেরা এবং মঞ্জুশ্রী পঞ্চায়েতের মহানগর থেকে নিমাই দোলাই বিজেপি থেকে তৃণমূলে যোগ দান করেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন দলের যুব সভাপতি পার্থসারথি মাইতি। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় কিশোর গোপাল ভূঁইয়া। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি শ্রী দুয়ারী।

অনুরূপ সভা হয় পানিপারুলে ,পানিপারুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা হয় ।বক্তব্য রাখেন এগরা -২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান ,পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, নিশিকান্ত জানা, বাবুল সাহা’সহ দলের যুব ও মহিলা নেত্রীগণ।