গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।বাংলার মানুষের বিরুদ্ধে মোদী সরকারের চক্রান্ত ও বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রীয় সরকার জনস্বার্থ নীতির বিরুদ্ধে পথে নামল রাজ্য শাসকদল তৃণমূল কংগ্রেস। রবিবার পটাশপুর ২ তৃনমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল ও পথসভা হয় বাঙ্গুই চক মোড়ে । প্রতিবাদ মিছিল শুরু হয় পটাশপুর পার্টি অফিস থেকে পেট্রোল পাম্প ঘুরে শেষ হয় পটাশপুর বাঙ্গুই চকমোড়ে। বাঙ্গুই চকমোড়ে তৃনমূল কর্মী দের নিয়ে প্রতিবাদ সভা হয়। ছিলেন বিধায়ক
জ্যোতির্ময় কর, পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, দলের ব্লক ইউনিট -১এর সভাপতি তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃনাল কান্তি দাস ও ব্লক ইউনিট -২এর সভাপতি তথা আড়গোয়াল পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান অপরেশ সাঁতরা, পটাশপুর ও সাউৎখণ্ড পঞ্চায়েত প্রধান অমর পাহাড়ী ও বিজনবন্ধু বাগ, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মানস রায়,খাড় পঞ্চায়েতের উপপ্রধান আশোক মাইতি, প্রাক্তন কর্মাধ্যক্ষ স্বপন কুমার মাইতি ও তাপস কুমার বেরা প্রমুখ। প্রতিবাদ মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া।