গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।।                                             সোমবার রামনগর থানার নবাগত ও সি কে বাজার ব্যবসায়ী সমিতি সংবর্ধনা জ্ঞাপন করে। থানার নতুন ওসি সুদীপ্ত চক্রবর্তীকে বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সংবর্ধনা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার গত বৃহস্পতিবার রামনগরের ওসি সৌরভ চিন্না’কে তমলুক থানায় সাব-ইন্সপেক্টর পদে এবং তমলুক থানার কর্তব্যরত সাব-ইন্সপেক্টর সুদীপ্ত চক্রবর্তী রামনগর থানায় ওসি’ পদে বদলি করে। নতুন ওসির আমলে রামনগরে আইনশৃঙ্খলা কতটা

    উন্নতি হবে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। সম্বর্ধনা পর্বে উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা রামনগর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই চরণ সার, রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পংকজ মহাপাত্র, সহ-সভাপতি তথা সমাজসেবী দীপক সার ও সহ-সম্পাদক রবীন্দ্রনাথ সার প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *