গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি : পূর্ব                       মেদিনীপুর।।                                               এগরা-২ এর বিদুরপুর বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক দুর্গাপদ পাহাড়ী রবিবার রাত ১টা ৪৫ মিনিটে পরলোকগমন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর প্রয়ান সংবাদ

    ছড়িয়ে পড়লে সোমবার সকাল থেকে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। সহধর্মিনী, দুই ছেলে মেয়ে, বৌমা, নাতি নাতনী’সহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেলেন। প্রধান শিক্ষকের দায়িত্ব

      নিয়েই জীবনে শিক্ষকতা শুরু এবং নিষ্ঠার সঙ্গে অবসর পর্যন্ত মাথা উঁচু রেখে দায়িত্ব পালন করেছেন। ১৯৬৭- ১৯৯৯,দীর্ঘ ৩২ বৎসরের কর্মজীবীনে জীব বিদ্যার শিক্ষক হয়েও উঁচুশ্রেণীতে সমান দক্ষতায় সাবলীল ইংরেজি পাঠদান করেছেন। বিদ্যালয় সংলগ্ন বাড়ি হওয়ায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয় ছাত্র ছাত্রাবাসের দেখা শোনা করতেন। তিনিএক সময় বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন।

         

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *