গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ডিরেক্টর পদে প্রত্যাশামতোই মনোনীত হলেন জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস। সোমবার ব্যাংক পরিচালন কমিটির সভায় তিনি ব্যাংকের প্রয়াত চেয়ারম্যান সমরেশ দাস এর শূন্য আসনে মনোনীত হলেন। ব্যাংকের প্রাথমিক সোসাইটি গুলির দাবি এবং রাজ্যের পরিবহন ও

    সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইচ্ছাকে মান্যতা দিয়ে পিতার শূন্য আসনে আনা হল। গত১৮ই আগস্ট করোনায় প্রয়াত ব্যাংকের প্রবাদপ্রতীম চেয়ারম্যান সমরেশ দাস। তার আকস্মিক প্রয়াণে শোক কিছুটা সামাল ওঠার পর রামনগরের স্মৃতি চারণা সভাগুলি থেকে পার্থ বাবুকে ডিরেক্টর পদে আনার দাবি ওঠে, অপরদিকে মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও বহু সমবায়ী দরবার করেন। তাঁকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধও জানান, পরে শুভেন্দুবাবু ব্যাংকের বর্তমান পরিচালনা কমিটির সদস্যদের সাথে আলোচনায় বসেন এবং সেখানেই বিষয়টি চূড়ান্ত রূপ পায়। সোমবার ব্যাংকের ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ধাড়ার পৌরোহিত্যের

      সভায় প্রস্তাবটি প্রশাসনিক রূপ পায়। প্রায় সমস্ত সদস্য উপস্থিত ছিলেন। এদিকে পার্থবাবু ডিরেক্টর নির্বাচিত হওয়ায় সমবায়ীদের অনেকেই এদিন তাকে অভিনন্দন জানান। তিনি বলেন সমবায় আন্দোলন তথা বলাগেড়িয়া ব‍্যাঙ্কের অগ্রগতিতে সমরেশবাবুর স্বপ্ন পূরণে তিনি নিজেকে যথাযথভাবে নিয়োজিত করবেন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *