প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেস্ক: মেদিনীপুর পূর্ব পশ্চিম।                            ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলা সাতমাইল দলীয় কার্যালয়ে,জেলা কিষাণ মোর্চার এক বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার।বৈঠকে উপস্থিত ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ‍্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার, আয়োজক সংগঠনের রাজ‍্য সাধারণ সম্পাদক নিপুণ ব‍্যাপারী,রাজ‍ সম্পাদক শেখর সিং ও বিকাশ বোস, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা কিষাণ মোর্চার সভাপতি বিশ্বজিৎ পন্ড, মোর্চার জেলা অবজার্ভার কল্লোল কর, সাধারণ সম্পাদক অসীম মিশ্র এবং সুদাম পন্ডিত প্রমুখ। এই বিশেষ বৈঠকে দলীয় সাংগঠনিক বিষয় সহ আগামী কর্মপন্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা

    হয়। আগামী ২০২১ -এর নির্বাচনে রাজ‍্যে তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার জন‍্য জনগণের প্রতি আহ্বান জানান। শেষে জাতীয় সঙ্গীতে বৈঠকের পরিসমাপ্তি ঘটে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *