গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।।                                                  এগরা মহকুমা শাসকের নির্দেশে এগরা-২ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে বালিঘাই প্রশাসনিক কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন হয় বুধবার। করোনা অবহেলা ব্লাড ব্যাঙ্ক গুলির রক্তহীনতা কাটাতে প্রশাসনের এমন উদ্যোগ বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ

    প্রধান। এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব‍্যাঙ্কের পক্ষ থেকে রক্ত সংগ্ৰহ করা হয়। শিবিরে পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে উপস্থিত বিডিও রানী ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা, শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ অর্চনা মাইতি,

      মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ বর, জেলা পরিষদ সদস্য গায়ত্রী পাত্র, শিক্ষা কর্মাধ্যক্ষ সমীর গারু, বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রভাস মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য কালিপদ বর প্রমুখ। ৬ মহিলা’সহ ৪১জন রক্তদান করেন।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রধান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *