
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। কেন্দ্রের কৃষক বিরোধী বিল নিয়ে সংসদে নৈরাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের যুক্তরাষ্ট্র গঠনতন্ত্র হত্যার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী কৃষকদের অধিকার লড়াইয়ের লক্ষ্যে রামনগরে বিক্ষোভ মিছিল ও পথসভা করে তৃণমূল কংগ্রেস। রামনগর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এবং বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর অখিল গিরির নেতৃত্বে বুধবার রামনগর বাজার এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। ছিলেন রামনগর -১ পঞ্চায়েত


