
নিজস্ব সংবাদদাতা:দিঘা:পূর্ব মেদিনীপুরঃ বাইক চুরির ঘটনায় সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাপস বেরা নামের এক যুবককে গ্রেপ্তার করল দীঘা থানার পুলিশ। জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় একাধিক চুরি হচ্ছিল।আর তা নিয়ে প্রতিনিয়ত থানায় অভিযোগ দায়ের হয়।তবে এই ঘটনার পর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তদন্তে নেমে এক যুবককে গ্ৰেপ্তার করে।এরপর বুধবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরে দিঘা এলাকায় একাধিক মোটরবাইক চুরির হচ্ছিল।আর তা নিয়ে গাড়ির মালিকরা একে একে থানায় অভিযোগ করেন।আর অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে তদন্তে নেমে এক যুবককে গ্ৰেপ্তার করা হয়েছে।তবে এই ঘটনার সঙ্গে বড় কোনো দলের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
