প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেস্ক :মেদিনীপুর পূর্ব পশ্চিম। পূর্ব মেদিনীপুরের পটাশপুর -১ ব্লকের অমর্ষি -২ পঞ্চায়েতের বাড়শংকর দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো হয়। গ্ৰামের প্রাথমিক বিদ্যালয় ক্রীড়াঙ্গনে এই দুর্গোত্সবের আয়োজন। পূজা কমিটির সম্পাদক বিবেক প্রামানিক। সভাপতি দেবম

    পাল জানান করোনা আবহে এবারের পূজোর বাজেট অনেকটা কাট ছাট হয়েছে। উদ্বোধনে আসছেন “ছোটবৌ” ও “দেবী বরণ” সহ অসংখ‍্য বাংলা চলচ্চিত্রের নায়িকা দেবীকা মুখার্জী। এদিন খুঁটিপুজো স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কমিটির সভাপতি শ্রী পাল।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *