প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেস্ক: মেদিনীপুর পূর্ব পশ্চিম।কাঁথি সাংগঠনিক জেলার সমস্ত মন্ডলের কার্যকরী সভা আজ ২৩শে সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হয় ।প্রথম দিন খেজুরী-২উত্তর মন্ডলের সভাপতি নিখিল আড়ির নেতৃত্বে ৩০০ কর্মী নিয়ে মন্ডল কার্যকারী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা
সভাপতি অনুপ চক্রবর্তী, জেলার সাধারণ সম্পাদক তাপস কুমার দোলই,জেলা সম্পাদক পবিত্র দাস,মন্ডল সভাপতি নিখিল আড়ি, জেলা যুবনেতা শান্তনু প্রমানিক, সুশোভন জানা,জেলা সদস্য সুব্রত পাইক,অসীম মন্ডল,মন্ডল সাধারণ সম্পাদক খোকন ঘোড়াই, গনেশ আড়ি প্রমুখ। আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত কাঁথি সাংগঠনিক জেলা,তথা প্রদেশ নির্ধারিত এই মন্ডল সম্মেলন।