
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা শহরে বামফ্রন্ট, কংগ্রেস এবং এনসিপির সকল ট্রেড ইউনিয়নের উদ্যোগে সম্প্রতি কেন্দ্রের পাশ হয়ে যাওয়া কৃষি ও শ্রম বিলের বিরুদ্ধে যৌথ মহামিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় বুধবার। মিছিল শহর পরিক্রমা করে ত্রিকোণ পার্কে এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক সুব্রত পন্ডা ও সমীর সামন্ত, আই এন টি ইউ সির জেলা নেতা মানস করমহাপাত্র, ন্যাশনালিস্ট কৃষাণ সভার (এনসিপি)র রাজ্য সভাপতি সুকুমার রায়, এ আই টি ইউ সির রঞ্জন



