গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। বিদ্যাসাগরের জন্মের দ্বিশত বর্ষ পুর্তি দিনে কোলাজের বিদ্যাসাগর উপহার দিল এক স্কুল ছাত্র। কাঁথি -৩ এর ধান্দালীবাড় হাই স্কুলের নবম শ্রেণীর এই স্কুল ছাত্র পীযূষ বেরা। তার বাড়ি সাতমাইল সংলগ্ন এলাকার উত্তর তেডুবি গ্ৰামে। স্কুল ছাত্র এই শিল্পী জানায়

    কোলাজের এই ছবিটি রঙ্গিন পেপার দিয়ে বানানো,ছবিতে কোনো ভাবে রং তুলি ব্যবহার না করে অব‍্যবহৃত ফেলে দেওয়া রঙ্গিন কাগজ দিয়ে এটি তৈরী । এক প্রশ্নের উত্তরে সে জানায় তার শিল্পগুরু “সতী ফাইন আর্ট একাডেমি”র শিক্ষক অমিত বরণ দাস। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে ছবি আঁকা তার নেশা, আর তালিম নেওয়া অমিত বাবুর কাছে।বাবা যুগল  বেরা ও মা পূর্ণিমা বেরা প্রতি নিয়ত উৎসাহিত করেন। সিনারী ও মূর্তি আঁকায় সমান আগ্ৰহী এই শিল্পী চায় ভবিষ্যতে শিল্পী হয়ে প্রতিষ্ঠা পেতে। নিজেকে সেভাবেই গড়ে তুলতে সে প্রবল আগ্ৰহী।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *