প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেস্ক: মেদিনীপুর পূর্ব পশ্চিম।অাজ সারা দেশের সাথে রাজ্য ও পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কৃষক ও কৃষক বিরোধী তিনটি কালাকানুন বাতিলের দাবীতে সারা ভারত কৃষক সংঘর্ষ ও সমন্বয় কমিটি র ডাকে ক্ষেতমজুর ইউনিয়ন, ছাত্র, যুব,শ্রমিক,শিক্ষক সমস্ত গণসংগঠন সমূহের সম্মিলিত পথ অবরোধ ও মিছিল সংঘটিত হয।এগরায় বামফ্রন্টের সঙ্গে ন্যাশনাল এন সি পি দল অংশগ্রহণ করে। ছিলেন সি আই টি ইউর জেলা সম্পাদক সুব্রত পন্ডা, ভুবন খাটুয়া, সমীর সামন্ত, কালীপদ দাস মহাপাত্র কৃষ্ণপদ মাইতি সুদীপ্ত মাইতি প্রমুখ, আরএসপি মন্টু দাস মহাপাত্র, সিপিআইয়ের নারায়ণ জানা ও রঞ্জন মান্না, এনসিপি দলের সুকুমার রায় ও বরুণ গিরি প্রমুখ।

    মারিশদা থানা এলাকার নাচিন্দা বাসস্ট্যান্ডে সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়। কর্মসূচি তে নেতৃত্ব দেন ক্ষেতমজুর ইউনিয়ন জেলা নেতা অাশীষ প্রামাণিক, প্রাক্তন মন্ত্রী চক্রধর মেইকাপ, কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, সঞ্জিত দাস, প্রভাংশু মন্ডল, নীলকন্ঠ দলুই, সুতনু মাইতি, অাশীষ গিরি, কেশব পাত্র,পঞ্চানন দলাই,পিনাকী দাস,ঝাড়েশ্বর বেরা,অনুপ পাত্র প্রমুখ। নন্দীগ্রামে পরিতোষ পট্টনায়ক, ভগবানপুরে সত্যরঞ্জন দাস,হেঁড়িয়া ও খেজুরীতে হিমাংশু দাস, গোকুল ঘোড়াই, সেক জাহারাজ অালি, মৃন্ময় মাইতি, অতুল্য সুন্দর উকিল প্রমুখ। সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন জানান জেলা জুড়ে ৫০টির বেশি জায়গা এই কর্মসূচি পালিত হয়। তিনি বলেন কেন্দ্রীয় সরকার কৃষি ক্ষেত্রকে কর্পোরেট দের কাছে তুলে দিচ্ছে। চুক্তি চাষের নামে ইংরেজ শাসনের

      মতো নীল চাষের পুরনো অভিজ্ঞতা ফিরিয়ে অানতে চায়।অত্যাবশকীয় কৃষি পণ্য অাইন থেকে অালু,পেঁয়াজ, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কে বাদ দিয়ে কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে।সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম ও প্রতিরোধ ই জনবিরোধী কেন্দ্র সরকার কে প্রতিহত করতে সক্ষম বলে মনে করেন। এদিন তাপস মিশ্র, তাপস অধিকারী, তরুণ মাইতি, মানিক গারু, নন্দন রাউত প্রমুখ উপস্থিত ছিলেন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *